ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

যেভাবে তৈরি করবেন সুস্বাদু বরইয়ের চাটনি

আকাশ নিউজ ডেস্ক :

বরই বা কুল—এই ফলটি অপছন্দ করেন এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। কাঁচা হোক কিংবা পাকা, সব অবস্থাতেই বরইয়ের স্বাদ অতুলনীয়। শুধু মুখের স্বাদ মেটাতেই নয়, পুষ্টিগুণের দিক থেকেও বরই বেশ সমৃদ্ধ। এতে রয়েছে প্রচুর মিনারেল ও ভিটামিন সি, বি এবং বি–১২, যা সর্দি-কাশি উপশমসহ শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বরই দিয়ে ভর্তা বা আচার তো প্রায় সবারই পরিচিত। তবে চাইলে এই ফল দিয়েই তৈরি করা যায় দারুণ মুখরোচক চাটনি। ভাত বা খিচুড়ির সঙ্গে এক চামচ বরইয়ের চাটনি থাকলে সাধারণ খাবারও হয়ে ওঠে কয়েক গুণ বেশি উপাদেয়।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে বরইয়ের চাটনি তৈরি করবেন-

উপকরণ:

১. পাকা বরই ২কাপ

২. খেজুরের গুড় ১ কাপ

৩. তেজপাতা ১টি

৪. শুকনা মরিচ ১টি

৫. পাঁচ ফোড়ন গুঁড়া আধা চা চামচ

৬. হলুদ গুঁড়া আধা চা চামচ

৭. মরিচ গুঁড়া ১ চা চামচ

৮. সরিষার তেল কাপ

৯. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি:

পাকা বরই প্রথমে সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সেই পানি ফেলে বরইগুলো ভালো করে ধুয়ে নিন এবং ছাঁকনিতে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর একটি কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করুন। তেল গরম হলে শুকনা মরিচ ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। এবার ভেজানো বরই কড়াইতে দিয়ে সামান্য লবণ ছিটিয়ে দিন এবং মাঝারি আঁচে মিনিট দুয়েক নেড়ে ভাজুন। বরই থেকে ঘ্রাণ বের হলে প্রয়োজনমতো পানি দিন। পানি ফুটতে শুরু করলে হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া যোগ করে খেজুরের গুড় দিয়ে দিন।

এরপর ঝোল ঘন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকুন। মাঝারি আঁচেই রান্না করুন, যতক্ষণ না বরই নরম হয়ে আসে এবং অতিরিক্ত পানি শুকিয়ে চাটনি ঘন হয়ে যায়। সবশেষে পাঁচফোড়ন গুঁড়া ছড়িয়ে দিয়ে অল্প আঁচে আরও কিছুক্ষণ রান্না করুন। তেল ছাড়তে শুরু করলে চুলা বন্ধ করুন। নামিয়ে পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

যেভাবে তৈরি করবেন সুস্বাদু বরইয়ের চাটনি

আপডেট সময় ১০:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬