ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের এমপিরা নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সংসদ সভাপতিকে সম্মান জানাবেন: স্পিকার এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ পদ না পেয়ে ফেসবুক লাইভে কাঁদলেন যুবদল নেতা ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন

‘আমরা চেয়েছিলাম বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’: বিসিসিআই

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেই ইস্যুকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

এমন সিদ্ধান্তে অটল থাকায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিস)।

বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা জানান, আমরা চেয়েছিলাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলুক। তাদের পূর্ণ নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছিল। যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু তারা জানিয়েছে তাদের সরকার দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। টুর্নামেন্ট শুরু হতে মাঝে আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তে এসে সুচি পরিবর্তন করা কঠিন।

এমনটি জানিয়ে বিসিসিআইয়ের এই কর্মকর্তা বলেছেন, (বাংলাদেশ খেলতে আসেনি) এটা তাদের সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্ত জানার পর আইসিসির নিজেদের সিদ্ধান্ত নিয়েছে। আসলে শেষ মুহূর্তে পুরো সূচি বদলে ফেলা অত্যন্ত কঠিন কাজ। এ কারণেই স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করা হয়েছে।

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এমনকি আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে।

এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি বলেন, পাকিস্তান কোনো কারণ ছাড়াই এই (বাংলাদেশ ইস্যুতে) বিষয়ে হস্তক্ষেপ করছে। তারা বাংলাদেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আমরা চেয়েছিলাম বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’: বিসিসিআই

আপডেট সময় ০৭:২০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬