ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

বরগুনায় ডিসির কক্ষে ঢুকে হামলা, সিএ আহত

আকাশ জাতীয় ডেস্ক :

বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কক্ষে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় প্রশ্ন করায় স্লাইরেঞ্জ দিয়ে হামলা চালিয়েছেন এক যুবক। এতে ডিসির সিএ মো. জহিরুল ইসলাম আহত হয়েছেন।

পরে হামলাকারী ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক ওই যুবকের নাম মো. ইব্রাহীম খলিল (৩০)। তিনি বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঁশবুনিয়া এলাকার মো. ইউনুস দফাদারের ছেলে।

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে সরকারি কাজে বরগুনার তালতলী উপজেলায় যান বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার। এ সময় তার কক্ষটি ফাঁকা ছিল। হঠাৎ করে এই ফাঁকা কক্ষে ১৫ ইঞ্চি সাইজের একটি স্লাইরেঞ্জ নিয়ে প্রবেশ করেন ইব্রাহীম। এতে বাধা দেন ডিসির সিএ মো. জহিরুল। এতে ক্ষিপ্ত হয়ে স্লাইরেঞ্জ দিয়ে আঘাত করে জহিরুলকে আহত করেন ইব্রাহিম। পরে অফিসে কর্তব্যরত অন্য কর্মীরা এসে ইব্রাহিমকে আটক করে পুলিশ সোপর্দ করেন। আর জহিরুলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় সরকার সিএ ও ঘটনায় আহত জহিরুল বলেন, আমি আমার রুমের সামনে ছিলাম। তখন দেখতে পাই- ডিসি স্যারের রুমে একজন লোক ঢুকতেছে। তখন আমি তাকে বাধা দেই। ওনার প্যান্টের মধ্যে ১৪-১৫ ইঞ্চি সাইজের একটি কিছু আছে বুঝতে পেরে আমি জামা টান দিয়ে দেখি ওটা একটি স্লাইরেঞ্জ। এ সময় আমি ওটা জব্দ করতে গেলে তখন উনি রেঞ্জটি আমার হাত থেকে টেনে নিয়ে আমার ওপর হামলা করেন।

ঘটনার সময় ডিসি অফিসে ছিলেন না জানিয়ে তিনি বলেন, ডিসি স্যার তখন তালতলী উপজেলায় সরকারি কাজে যাচ্ছিলেন।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, একজন ব্যক্তি ডিসি স্যারের রুমে হঠাৎ প্রবেশ করে। তার কাছে একটি রেঞ্জ ছিল। কী উদ্দেশ্যে সে আসছে, কেন আসছে, তার আসার উদ্দেশ্য কী- বিষয়টি এখন তদন্তাধীন আছে। আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আব্দুল আলীম বলেন, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় ডিসির কক্ষে ঢুকে হামলা, সিএ আহত

আপডেট সময় ০৭:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬