ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে এবার হোটেলে আগুন, ৩ জনের প্রাণহানি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের লাহোরের গুলবার্গ এলাকায় একটি বেসরকারি হোটেলের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবারের (২৪ জানুয়ারি) এ ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও সাতজন।

এক প্রতিবেদনে সামা টিভি বলছে ১৯ তলা ভবনটিতে একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন বেজমেন্টে থাকা একটি বয়লার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয় এবং এখনো নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে কর্তৃপক্ষ।

মৃতদের পরিচয় জানা গেছে। তারা হলেন—ইমরান, শেহরিয়ার এবং রিয়াজ।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র ফারুক আহমেদ জানান, জরুরি কল পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। পরিস্থিতি সামাল দিতে ২০টিরও বেশি যানবহন মোতায়েন করা হয়।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো দুজন নিখোঁজ রয়েছেন। কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে বেজমেন্টে তল্লাশি অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে এবার হোটেলে আগুন, ৩ জনের প্রাণহানি

আপডেট সময় ১১:১৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬