ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

মধ্যরাতে বরিশালে আগুনে পুড়ল ৭ দোকান

আকাশ জাতীয় ডেস্ক :

বরিশাল মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নগরীর আলেকান্দা এলাকায় ৭টি দোকানঘর পুড়ে গেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নগরের দক্ষিণ আলেকান্দা এলাকার নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি খাবার হোটেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পরলে সোহান ও শহিদের দুটি খাবার হোটেন, মাইনুল ও সাইদুলের দুটি চায়ের দোকান, ইসমাইলের ফটোকপির দোকান, মাসুদের মুদি দোকান ও আসলামের দধি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম জানান, আগুনে মোট ৭ টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। এ ছাড়া একটি পাখির খাবার বিক্রির দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ ব্যবসায়ীরা পিকনিকে বরিশালের বাহিরে থাকায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ যানা যায়নি।

তিনি বলেন, আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের সদস্যরা এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, খবর পেয়ে তাৎক্ষণিক তাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তারা পৌঁছানোর আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে বরিশালে আগুনে পুড়ল ৭ দোকান

আপডেট সময় ১২:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬