ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আমি শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন : তাহসান

আকাশ বিনোদন ডেস্ক : 

গায়ক ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজাকে নিয়ে অনেক আলোচনা। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের শুরুতে বিয়ের ঘোষণা দেওয়া এই দম্পতি চলতি বছরের শুরুতেই আলাদা হয়ে যাওয়ার কথা নিশ্চিত করে।

তাহসান বলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে, এটা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। বেশ কয়েক মাস ধরেই আলাদা আছি। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’ এই বক্তব্য প্রকাশের পর থেকে সংবাদমাধ্যম, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ফোনকল ও বার্তায় বিপর্যস্ত তিনি। এমন পরিস্থিতিতে মানসিকভাবে ক্লান্ত তাহসান। এ বিষয়ে গণমাধ্যমে তাহসান বলেন, ‘প্রচুর সংবাদ হচ্ছে, প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই। আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।’

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বছর জুলাইয়ের শেষ দিক থেকে তাহসান-রোজা একসঙ্গে থাকছেন না। ওই সময় ফেসবুক ছেড়ে দেওয়ারও সিদ্ধান্ত নেন তাহসান। তখন তিনি বলেন, ‘দীর্ঘদিন তো ফেসবুক ব্যবহার করেছি। এটা এমন কিছু নয় যে ব্যবহার করতেই হবে। এখন মনে হচ্ছে, এটা হয়তো আমার জন্য ভালো নয়। আমাদের নিয়ে নানা গুজব, মিথ্যা খবর ছড়ানো হয়। একবার হাসপাতালে গেলে একজন অভিনন্দন জানালেন—আমি নাকি বাবা হয়েছি! এসব ভুয়া খবর অনেক সময় মানসিক ট্রমার মধ্যে নিয়ে যায়।’

সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয় তাহসান খান। নাটকে অভিনয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়। পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।

২০২৫ সালের ৪ জানুয়ারি চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে তিনি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

আমি শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন : তাহসান

আপডেট সময় ০৮:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬