ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কুয়ালালামপুরের ইনস্টিটিউট জান্তুং নেগারা (আইজেএন)-এ ভর্তি করা হয়।

ড. মাহাথিরের প্রেস সচিব সুফি ইউসুফ হোয়াটসঅ্যাপ অ্যাপের ‘ড. এম মিডিয়া আপডেটস’ নামের সরকারি মিডিয়া গ্রুপে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ১০০ বছর বয়সি এই প্রবীণ নেতাকে অ্যাম্বুলেন্সে করে আইজেএনে নেওয়া হয়।

সুফি ইউসুফ বলেন, ‘আজ ভোরে তিনি পড়ে যান। সাধারণত এ ধরনের ঘটনায় হাসপাতালে এনে আরও পর্যবেক্ষণ প্রয়োজন হয়। জানা গেছে, বাড়ির বারান্দার এক অংশ থেকে বসার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান।’

তিনি আরও জানান, আইজেএনের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ড. মাহাথিরের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, মালয়েশিয়ার চতুর্থ ও সপ্তম প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ গত বছরের ১৩ জুলাই অতিরিক্ত ক্লান্তির কারণে আইজেএনে চিকিৎসাধীন ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

আপডেট সময় ০২:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬