ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যশোরে মাথায় ৭ রাউন্ড গুলি করে ব্যবসায়ীকে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক : 

যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী নামে এক ব্যবসায়ীর মাথায় ৭ রাউন্ড গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৬টার দিকে কপালিয়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রানা প্রতাপ (৪৫) পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারের ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের একাধিক সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় রানা প্রতাপ কপালিয়া বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (বরফকল) অবস্থান করছিলেন। সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী এক গলিতে নিয়ে যায়। সেখানে তার মাথা লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার মোটিভ সম্পর্কে এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডে কারা জড়িত তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

যশোরে মাথায় ৭ রাউন্ড গুলি করে ব্যবসায়ীকে হত্যা

আপডেট সময় ০৯:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬