ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণ, দেড় মাস পর গ্রেফতার যুবক

আকাশ জাতীয় ডেস্ক :

মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের অভিযোগে সমীরন মালাকার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের নসিরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সমীরন উপজেলার ভুইগাঁও গ্রামের ছয়নেল মালাকারের ছেলে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, সমীরন পেশায় একজন সিএনজি চালক। সিএনজিতে যাতায়াতের সুবাদে ভুক্তভোগীর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে সে ভুক্তভোগীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। ধর্মীয় ভিন্নতার কারণে ভুক্তভোগী প্রস্তাবে রাজি না হলে অভিযুক্ত বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখায় এবং ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত বছরের ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানান এবং পরে নিজেই বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, মামলার পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারের পর সমীরন মালাকারকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণ, দেড় মাস পর গ্রেফতার যুবক

আপডেট সময় ০৫:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬