ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কমলগঞ্জে মেয়েকে অপহরণের পর ধর্ষণ, খবর শুনে বাবার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

কমলগঞ্জে এক তরুণীকে (১৭) অপহরণের পর ধর্ষণের খবর শুনে তার বাবার হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই তরুণীর ভাই বাদী হয়ে গত শনিবার রাতে থানায় মামলা করেছেন। মামলার পর মঙ্গলবার দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লার জয়নাল মিয়া (৫৮)।

ওই তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ওই তরুণীকে প্রাইভেটকারে তুলে সিলেটে নিয়ে যায় অপরাধীরা। সেখানে মুস্তফা, জয়নালসহ চার-পাঁচজন তরুণীকে তিনদিন ধরে নির্যাতন করে একটি চক্রের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেয়। চক্রটি নিয়ে যাওয়ার সময় তরুণী গাড়ি থেকে কৌশলে পালিয়ে একটি স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে মেয়েকে অপহরণের কথা শুনে ঘটনার একদিন পর গত ১ জানুয়ারি রাত ৯টার দিকে তার বাবা হার্টঅ্যাটাকে মারা যান।

তরুণীর মামা বলেন, ‘মেয়েকে অপহরণের কথা শুনে আমার বোন জামাই বাবা হার্টঅ্যাটাকে মারা যান। আমার ভাগনিকে গণধর্ষণ করা হয়। আমরা সঠিক বিচার দাবি করছি।’

ওই তরুণীর ভাই বলেন, ‘আমরা কেন মামলা করলাম এজন্য সোমবার রাতে আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। আমার বোনকে বাড়ি থেকে তুলে কয়েকজন মিলে ধর্ষণ করে বিক্রি করতে চেয়েছিল। আমার বোনের অপহরণের কথা শুনে বাবা হার্টঅ্যাটাকে মারা যান।’

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় মামলা করা হয়েছে। দুই আসামিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের জিজ্ঞেসা করে বাকি আসামিদের আটক করা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কমলগঞ্জে মেয়েকে অপহরণের পর ধর্ষণ, খবর শুনে বাবার মৃত্যু

আপডেট সময় ০৯:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫