ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান

পৃথিবীর কোনো শক্তি এদেশের ক্ষমতায় শেখ হাসিনাকে বসাতে পারবে না’

আকাশ জাতীয় ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, কোনো বিদেশি বা পৃথিবীর কোনো শক্তি এদেশের ক্ষমতায় শেখ হাসিনাকে বসাতে পারবে না। ছাত্র-জনতা বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়ে দেশকে স্বাধীন ও মুক্ত করেছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন দক্ষিণ শাখার সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৬ বছরের নয়, বিগত ৫৩ বছরে যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল, কেউ সঠিক ভাবে দেশ পরিচালনা করেনি, সবাই নিজেদের জন্য ধান্দা ও লুটেপুটে খেয়ে ক্ষমতা কুক্ষিত করে রেখেছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ১৯৭১ সালের পর থেকে যারাই ক্ষমতায় ছিলো সবাই ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ও বিরোধী দলকে দমন করার জন্য রাষ্ট্র শাসন করেছে। আন্তরিকভাবে কেউ কাজ করেনি।

বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, নির্বাচনের জন্য এতো তাড়াহুড়া করছেন কেন? নির্বাচন না হলে কি দেশটা বঙ্গোপসাগরে তলিয়ে যাবে? টকশোতে গিয়ে বিএনপির এক বড় নেতার সঙ্গে আমার কথা হয়েছে। আমি নির্বাচন নিয়ে তাড়া কেন জানতে চাইলে উত্তরে তিনি বললেন দেশের স্বাধীনতার রক্ষার জন্য ও প্রতিবেশী রাষ্ট্র থেকে দেশকে রক্ষার জন্য আমরা দ্রুত নির্বাচন দাবি করছি। প্রতিবেশি রাষ্ট্র যেন আবার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে এদেশের ক্ষমতায় বসাতে না পারে।

তিনি বলেন, আমি ওই বিএনপি নেতাকে বলেছি, এত বড় সাহস তারা কখনো পাবে না এবং কখনো সফলও হবে না। ফ্যাসিস্ট হাসিনা তারা এদেশে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেনি।

সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, একদল চাঁদাবাজকে বিদায় করেছি। আরেক চাঁদাবাজকে আমরা ক্ষমতা দেখতে চায় না। এজন্য সংস্কার প্রয়োজন ও জরুরি।

নোয়াখালী জেলা দক্ষিণ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্যে দেন, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিনের সভাপতি মাওলানা মাহমুদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। পরে সম্মেলনে মো. ওলি উল্যাকে নোয়াখালী জেলা ছাত্র আন্দোলন দক্ষিনের সভাপতি ও সাইফুল ইসলামকে সহ-সভাপতি এবং জাবের আল মারুফকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি

পৃথিবীর কোনো শক্তি এদেশের ক্ষমতায় শেখ হাসিনাকে বসাতে পারবে না’

আপডেট সময় ১১:৪৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫