ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী

পরিবার পাত্র খুঁজছে, মনের মতো পেলে বিয়ে করব : বাঁধন

আকাশ বিনোদন ডেস্ক :

অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছেন টালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে বলিউড সিনেমাতেও দেখা গেছে তাকে। ২০২৪ সাল বেশ আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। গত বছর গণ-অভ্যুত্থানে সরাসরি অংশ নিয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি। নতুন বছরে পরিকল্পনার বিষয়ে বাঁধন বলেন, গত বছরটা ছিল একেবারেই ডিফরেন্ট। দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর। ২০২৪ সালে গণ-অভ্যত্থানে শহীদরা তাদের জীবনের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন, সেটি সঠিক পথেই এগিয়ে যাক।

তিনি বলেন, নতুন এক বাংলাদেশ হোক। কারণ গত বছর আমাদের যে সংস্কার শুরু হয়েছে, নতুন বছরে সেটি সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি সরকার আসুক— এটিই চাই।

চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে বাঁধন অভিনীত ও সানী সানোয়ার পরিচালিত সিনেমা ‘এশা মার্ডার’। ইতোমধ্যে বেশ আলোচনায় রয়েছে সিনেমাটি। এতে অভিনেত্রীকে প্রথমবার দেখা যাবে পুলিশের চরিত্রে। এ ছাড়া রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ সিনেমাটির কাজ শেষ হয়েছে। সেটিও মুক্তির অপেক্ষায় আছে। তা ছাড়া আরও দুটি নতুন সিনেমা কাজ করার কথা চলছে বলে জানান তিনি।

এদিকে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে একাই রয়েছেন অভিনেত্রী বাঁধন। তবে নতুন বছরে বিভিন্ন বিষয় বলতে গিয়ে বিয়ের প্রসঙ্গেও সংবাদমাধ্যমে কথা বলেছেন বাঁধন। জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে অভিনেত্রী বেশ ইতিবাচক। বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি, তাহলে বলব— পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে। মনের মতো পাত্র পেলে বিয়ে করব। আমার ভক্ত-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক। সংস্কৃতি অঙ্গনে যে সংস্কার হচ্ছে, এটার মাধ্যমে দারুণ এক সংস্কৃতি অঙ্গন গড়ে উঠুক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

পরিবার পাত্র খুঁজছে, মনের মতো পেলে বিয়ে করব : বাঁধন

আপডেট সময় ১০:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫