ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘চ্যালেঞ্জ নিচ্ছি’, পুরোনো ডেরায় ফিরে ছোটন

আকাশ স্পোর্টস ডেস্ক :

স্বাধীনভাবে কাজ করতে না পারার অভিযোগ তুলে চাকরি ছেড়েছিলেন গোলাম রব্বানি ছোটন। গত বছরের ২৯ মে জাতীয় নারী দল ও মেয়েদের সকল বয়সভিত্তিক ফুটবল দলের প্রধান কোচের পদ ছাড়েন। পরে যোগ দিয়েছিলেন সেনাবাহিনী দলে। এবার নতুন দায়িত্বে ফিরছেন পুরোনো ডেরায়। বাংলাদেশের মেয়েদের সাফ চ্যাম্পিয়ন বানানো ছোটন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এলিট একাডেমির প্রধান কোচ হয়ে।

নতুন এই দায়িত্ব চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন ছোটন। বৃহস্পতিবার বাফুফেতে ছোটন বলেছেন চ্যালেঞ্জ নেওয়ার কথা, ‘নতুনভাবে আবারও এখানে (বাফুফে) আসলাম। আগে যেভাবে কাজ করেছি, এখনও সেভাবেই কাজ করতে পারবো। যুব ফুটবল উন্নয়নের দায়িত্ব পেয়েছি। আমি মনে করি, এখানে অনেক কাজ করার সুযোগ আছে। খেলোয়াড়দের উন্নয়ন এবং উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার দিকেই আমার লক্ষ্য থাকবে।’

বাংলাদেশের নারী ফুটবল দলের সহকারী কোচ, প্রধান কোচ হিসেবে এক যুগ কাজ করেছিলেন ছোটন। তার অধিনেই ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫, ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৮, ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার ছেলেদের কোচিংয়েও সাফল্য আনতে চান ছোটন।

দায়িত্ব নিয়ে নিজের লক্ষ্য জানাতে তিনি বলেন, ‘প্রতিটা কাজই চ্যালেঞ্জ নিয়ে শুরু করতে হবে। সেই চ্যালেঞ্জ উৎরে যেতে হবে। এর আগেও আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি। সেখানেও চ্যালেঞ্জ ছিল। এখানে কাজের অনেক সুযোগ রয়েছে কারণ এখানে যারা আছে সবাই নতুন। তারা ভালো ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে এসেছে, তাদের সেই স্বপ্নের প্রতিফলন ঘটানো এবং তাদের ভালো অবস্থানে আমাদের নিয়ে যেতে হবে। ’

এর আগে ২০২৩ সালের মে মাসে মেয়েদের কোচের দায়িত্ব ছাড়েন গোলাম রাব্বানী। দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে তিনি বলেছিলেন, স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। স্বাভাবিকভাবে এবারও প্রশ্নটা সামনে আসছে। বাফুফের নতুন কমিটি অবশ্য সে বিষয়ে তাকে আশ্বস্ত করেছে বলেই জানিয়েছেন ছোটন, ‘বাফুফে সভাপতি (তাবিথ আউয়াল) ও সহ-সভাপতি (নাসের জাহেদি) আমাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা ফুটবলারদ্রর উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করে যাবো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘চ্যালেঞ্জ নিচ্ছি’, পুরোনো ডেরায় ফিরে ছোটন

আপডেট সময় ০৬:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫