ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজার আশ্রয়শিবিরে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ফিলিস্তিনি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বৃহস্পতিবার ভোরে দক্ষিণ গাজায় তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরাইল। চিকিৎসকরা জানিয়েছেন, এ হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

চিকিত্সকদের মতে, পশ্চিম খান ইউনিসের একটি মানবিক এলাকা হিসাবে ঘোষিত আল-মাওয়াসির এক তাঁবুতে নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরাইলের দাবি অনুযায়ী এটি ফিলিস্তিনিদের জন্য এটি আসলেই ‘নিরাপদ স্থান’ অথবা বসবাস উপযোগী কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ মানবিক এলাকা বিবেচিত এই শিবিরে ইসরাইল এর আগেও বর্বর হামলা চালিয়েছে। সম্প্রতি কামাল আদওয়ান হাসপাতালে ইসরাইলের সেনা অভিযানের তীব্র সমালোচনার পরও, আন্তর্জাতিক আইন তোয়াক্কা করছে না তেল আবিব। বৃহস্পতিবার শরণার্থীশিবিরে নিরীহ বেসামরিক নাগরিকদের উপর এই হামলা তারই সর্বশেষ নজির।

ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গাজার যুদ্ধে ইসরাইল ৪৫ হাজার ৫০০ এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার ২.৩ মিলিয়ন লোকের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে এবং ক্ষুদ্র উপকূলীয় এলাকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজার আশ্রয়শিবিরে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ফিলিস্তিনি

আপডেট সময় ০১:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫