ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে নববর্ষে ব্যাপক বিক্ষোভ তুরস্কে

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করতে নববর্ষের দিনে তুরস্কের ইস্তাম্বুলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভ থেকে গাজায় ইসরাইলি নিষ্ঠুরতা প্রতিবাদ ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

এতে বলা হয়, বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফজর নামাজের পর তুর্কি ও ফিলিস্তিনের পতাকা নিয়ে গালাতা সেতুতে জড়াে হয়। এরপর মসজিদ থেকে ঐতিহাসিক উপদ্বীপ জুড়ে মিছিল করেন তারা। বিক্ষোভকারীরা চলমান নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের দাবি এবং ইসরাইলি গণহত্যার অবসানের জন্য প্রার্থনা করেন।

বিক্ষোভ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। গালাল সেতুর মাঝখানে সেখানে একটি বিশাল ব্যানারে তুর্কি ও ফিলিস্তিনি পতাকাসহ লেখা ছিল ‘গাজায় গণহত্যা বন্ধ করুন।’ বিক্ষোভকারীদের অনেকে নৌকাও সাগর থেকে প্রতিবাদে সমর্থন জানায়

অনুষ্ঠানে বেশ কিছু তুর্কি ও বিদেশী এনজিও সদস্য এবং মানবাধিকার কর্মী বক্তৃতা দেন। বিক্ষোভকারীরা ‘খুনি ইসরাইলকে জবাবদিহি করতে হবে’ এবং ‘শহিদরা মরে না’ স্লোগান দেয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং অন্তত আরও ১ লাখ মানুষ আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে নববর্ষে ব্যাপক বিক্ষোভ তুরস্কে

আপডেট সময় ০৬:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫