ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জন্মদিনে সালমানকে সবচেয়ে বেশি ভালোবাসার কথা জানালেন প্রীতি

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা একটু দেরি করে ফেললেন। জন্মদিনের একেবারে শেষ বেলায় এলেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে। ভাইজানের সঙ্গে বিশেষ মুহূর্তের কোলাজ তৈরি করে শুভেচ্ছা জানালেন নিজস্ব ভঙ্গিতে— শুভ জন্মদিন সালমান।

বলিভাইজানখ্যাত সালমানের প্রেমিকার তালিকা অনেক লম্বা। ৫৯ বছর বয়সেও তিনি বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত অবিবাহিত পুরুষ। এই প্রেমিকার তালিকায় কারা ছিলেন, আর কারা ছিলেন না— তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে ভক্তরা প্রায় রোজই নতুন প্রেম খুঁজে বের করার চেষ্টা করেন সালমান খানের জন্য। কিন্তু প্রীতি জিনতা কি কখনো প্রেম করেছিলেন ভাইজানের সঙ্গে? এ প্রশ্ন থেকেই যায়।

এত বছর পর সরাসরি এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দুই সন্তানের মা প্রীতি জিনতাকে। ‘হর দিল জো পেয়ার করেগা’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘দিল নে জিসে আপনা কাহা’, ‘জান-এ-মন’-এর মতো বক্স অফিস সফল ছবিতে জুটি বাঁধতে দেখা গেছে প্রীতি জিনতা ও সালমানকে। কোনো দিনই তাদের পর্দার রসায়ন পর্দার বাইরে দেখা যায়নি। কিন্তু এবার ভাইজানের ৫৯তম জন্মদিনে কি সেই ইঙ্গিত নিজেই রেখে গেলেন প্রীতি জিনতা?

ভাইজানের সঙ্গে বিশেষ মুহূর্তের কোলাজ তৈরি করে লিখলেন— শুভ জন্মদিন সালমান। শুধু জানাতে চাই, তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। বাকিটা বলব যখন কথা হবে…আর হ্যাঁ, আমাদের আরও কিছু ছবি প্রয়োজন, না হলে পুরোনো ছবিগুলোই পোস্ট করতে থাকব!

প্রীতির এমন ভালোবাসার বহরে ভেসে গেছেন ভক্তরা। এক নেটিজেন তাকে বলেছেন, অবশেষে সবচেয়ে কাঙ্ক্ষিত শুভেচ্ছাটি পেলেন ভাইজান। এর উত্তরে অভিনেত্রী জানিয়েছেন— হ্যাঁ, কারণ আমি আমেরিকায়, আর এখানে এখনই ওর জন্মদিন।

কিন্তু সত্যিই কি প্রীতির সঙ্গে এমন কোনো সম্পর্ক ছিল সালমানের, তারা কি কখনো প্রেম করেছেন? এ প্রশ্নও উঠে এসেছে সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রীতি লিখেছেন— না না, একেবারেই নয়! সালমান আমার পরিবারের একজন। আমার খুব ভালো বন্ধু, আর আমার স্বামীরও বন্ধু…। নেটিজেনকে কৈফিয়ত দিলেন প্রীতি। এর পর যাতে এ বিষয়ে আর কোনোভাবেই জলঘোলা না হয় বলে অভিনেত্রী জানিয়ে দিয়েছেন সে কথাও।

উল্লেখ্য, আজ ২৭ ডিসেম্বর ছিল সালমান খানের জন্মদিন। নিজের পরিবারের সঙ্গে সেই দিনটি বিশেষভাবে পালন করেছেন ভাইজান। আঁটসাঁট নিরাপত্তায় শুধু ঘনিষ্ঠদের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন তিনি। লতাপাতায় খান পরিবারের সঙ্গে জড়িত প্রায় সবাই ২৬ ডিসেম্বর রাত থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে উপস্থিত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জন্মদিনে সালমানকে সবচেয়ে বেশি ভালোবাসার কথা জানালেন প্রীতি

আপডেট সময় ১০:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪