ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাকা ধার না দেওয়ায়,ভাবিসহ ৩ নারীকে পিটিয়ে আহত করলেন দেবর

আকাশ জাতীয় ডেস্ক :

বরিশালের গৌরনদীতে টাকা ধার না দেওয়াকে কেন্দ্র করে হামলা চালিয়ে প্রবাসীর স্ত্রীসহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দেবর ছাত্রদল কর্মী আলামিন কবিরাজের বিরুদ্ধে।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের দুবাই প্রবাসী লিটন কবিরাজের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত অবস্থায় প্রবাসীর স্ত্রী মাসুদা বেগম, শালিকা তামান্না আক্তার, ভাগ্নি রিতা আক্তারকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত প্রবাসীর স্ত্রী মাসুদা বেগম অভিযোগ করে বলেন, এক সপ্তাহ আগে আমার দেবর আলামিন কবিরাজ আমার কাছে ৫০ হাজার টাকা ধার চায়। ইতোপূর্বে আলামিন আমার কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ায় পুনরায় তাকে টাকা ধার দিতে অস্বীকার করি।

তিনি আরও বলেন, টাকা ধার না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর ২টার দিকে আমার সঙ্গে আলামিনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আলামিনের নেতৃত্বে ৩/৪ জনে হামলা চালিয়ে আমাকে, আমার বোন তামান্না ও আমার ভাগ্নি রিতাকে বেধড়ক পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় আমাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে স্থানীয় তিন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিন্টু তাদের সঙ্গে অসদাচরণ করে সংবাদ প্রকাশ না করার হুমকি দেয়।

অভিযুক্ত আলামিন কবিরাজ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে মারধর করি নাই। আমার বিরুদ্ধে ভাবি অপপ্রচার চালাচ্ছে।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাকা ধার না দেওয়ায়,ভাবিসহ ৩ নারীকে পিটিয়ে আহত করলেন দেবর

আপডেট সময় ০৪:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪