ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেক্ষাগৃহে মুক্তিযুদ্ধের গল্পনির্ভর সিনেমা ‘নকশী কাঁথার জমিন’

আকাশ বিনোদন ডেস্ক :

বিজয়ের মাসের শেষ ভাগে এসে প্রেক্ষাগৃহে মুক্তি পেল মুক্তিযুদ্ধের গল্পনির্ভর সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। আজ শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি দিয়ে চলতি বছরের শেষেও দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকে। এর আগে ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর ‘পেয়ারার সুবাস’ সিনেমা।

পরিচালক আকরাম খান সিনেমা মুক্তির খবর জানিয়ে বলেন, “সিনেমাটি প্রস্তুত ছিল, পরিকল্পনা ছিল ডিসেম্বরে বিজয়ের মাসে মুক্তি দেওয়ার। অন্যান্য বছর ডিসেম্বরে অনেক মুক্তিযুদ্ধের সিনেমা মুক্তি পায়। এই বছর মুক্তি পায়নি, সেই দায়বদ্ধতার জায়গা থেকে বছরের শেষ মুহূর্তে এসে আমার সিনেমাটি মুক্তি দিচ্ছি। গত ১৩ ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু শিডিউল পাইনি। বিজয় দিবস উপলক্ষ্যে সিনেমার টিজার মুক্তি দেওয়া হয়েছে।

সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুই বোন রাহেলা ও সালেহার গল্প। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের গৃহের মধ্যেই যুদ্ধটা যেন আড়াআড়ি চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গিয়েছে। পরে তারা নকশিকাঁথার মধ্যে তাদের জীবন সংগ্রামের আখ্যান ফুটিয়ে তোলেন।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে সিনেমায়। এতে দুই বোনের চরিত্রে আছেন জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। সিনেমাটির টিজার ফেইসবুকে শেয়ার করে জয়া আহসান লিখেছেন, “বিজয়ের মাসের ২৭ তারিখ আসছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত আমাদের চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’।”

সিনেমাটি এর আগে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়। এ ছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেক্ষাগৃহে মুক্তিযুদ্ধের গল্পনির্ভর সিনেমা ‘নকশী কাঁথার জমিন’

আপডেট সময় ০৬:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪