ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বর্তমান ও সাবেক প্রেমিকাকে নিয়ে ৬০-এ পা সালমানের

আকাশ বিনোদন ডেস্ক :

৫৯ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার সালমান খান। এবার ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন করেছেন বলিউডের ‘ভাইজান’।

প্রতিবছরের মতো, সালমানের বোন অর্পিতা ভাই ও মেয়ে আয়াতের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করেন। আয়াতেরও জন্মদিন ২৭ ডিসেম্বর। বোনের বাড়িতেই জন্মদিনের আয়োজনে অংশ নেন সালমান।

পরিবারের সদস্যদের মধ্যএ ভাই সোহেল খান ও তার ছেলে নিরবান খান এ আয়োজনে অংশ নেয়।

এছাড়া সালমানের সাবেক প্রেমিকা সংগীতা বিজলানি, ইউলিয়া ভানটুর, বন্ধুদের মধ্যে প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি এবং ফিটনেস ট্রেনার ইয়াসমিন কারাচিওয়ালাদেরও দেখা মেলে সে আয়োজনে।

এদিকে আরবাজ খান ও তার স্ত্রী শুরি সম্প্রতি তাদের প্রথম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করেছেন। তারাও জন্মদিনের পার্টিতে যোগ দেন।

পার্টির অন্দরের এক ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সংগীত পরিচালক সাজিদ খান। ভিডিওতে সালমান খান, ইউলিয়া ভানটুর, অর্পিতা, তার স্বামী আয়ুষ শর্মা এবং তাদের মেয়ে আয়াতকে দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে সাজিদ লিখেছেন, ‘শুভ জন্মদিন বড় ভাই এবং আমাদের ছোট্ট পরি আয়াত, তোমাদের জন্য দোয়া।‘

প্রসঙ্গত, সালমান খান এখন তার পরবর্তী সিনেমা ‘সিকান্দার’-এর প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটির টিজার আজ প্রকাশের কথা ছিল, তবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে তা পেছানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান ও সাবেক প্রেমিকাকে নিয়ে ৬০-এ পা সালমানের

আপডেট সময় ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪