ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

আলু পরোটার ঘরোয়া সহজ রেসিপি

আকাশ নিউজ ডেস্ক :

রুটি বা পরোটার স্বাদ যদি একটু ভিন্ন করা যায় তাহলে কেমন হয়! স্বাদ বদলে একদিন খেয়ে দেখুন আলু পরোটা। অনেকেই এই পরোটা খেতে খুবই পছন্দ করেন। তবে তৈরি করার ঝামেলা এড়িয়ে আর আলু পরোটা খাওয়া হয় না! চাইলে কিন্তু খুব সহজেই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন আলু পরোটা। রইলো সহজ রেসিপি-

উপকরণ :

১. আলু সেদ্ধ ৫টি
২. ময়দা ৩ কাপ
৩. তেল ১/৪ কাপ
৪. লবণ দেড় চা চামচ ও চিনি আড়াই চা চামচ করে
৫. জিরার গুঁড়ো আধা চা চামচ
৬. ধনে গুঁড়ো আধা চা চামচ
৭. শুকনো মরিচের আধা চা চামচ
৮. কাঁচা মরিচ কুচি আধা চা চামচ
৯. ধনেপাতা কুচি আধা চা চামচ
১০. গরম মশলা আধা চা চামচ
১১. ঘি পরিমাণমতো

পদ্ধতি :

ময়দার সঙ্গে লবণ, চিনি ও তেল দিয়ে ভালো করে মেখে নিন হবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে ময়দা মেখে নিন। এবার ২০-২৫ মিনিট এই মিশ্রণটি ঢেকে রাখুন। তারপর লেচি কেটে নিন। এদিকে আলু সেদ্ধর সঙ্গে জিরে, ধনে, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, গরম মশলা, কাঁচা মরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিন। এবার প্যানে ঘি দিয়ে আলু মাখা নেড়ে চেড়ে নিন।

সামান্য কসৌরি মেথি দিতে পারেন। কিছুক্ষণ পরে নামিয়ে নিন। এবার ময়দার মিশ্রণ থেকে যে লেচি কেটেছেন; তাতে গুঁড়ো ময়দা মাখিয়ে দিন।

এর মধ্যে সাবধানে আলুর পুর ভরে নিন। প্রথমে মোমোর মতো মুড়ে নিন। তারপর গোল করে বেলে নিন। দেখবেন সুন্দর গোল করে বেলে নিতে পারবেন।

এবার প্যান গরম করে পরোটা ভালো করে ভেজে নিন। সাইড থেকে ঘি ছড়িয়ে হালকা ভেজে নিন। তৈরি হয়ে গেল গরম গরম আলু পরোটা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

আলু পরোটার ঘরোয়া সহজ রেসিপি

আপডেট সময় ১০:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪