ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ ইসরাইল ও হামাসের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবিরতি চুক্তি বিলম্বিত করার জন্য পাল্টাপাল্টি দোষারোপে জড়িয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইল। সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তি নিয়ে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে, তবে এখন পর্যন্ত একমত হতে পারেনি।

বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

হামাস এক বিবৃতিতে বলেছে, দখলদার সেনা প্রত্যাহার, যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন নিয়ে নতুন শর্ত আরোপ করেছে, যা বিদ্যমান চুক্তিতে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করেছে।

সংগঠনটি জানিয়েছে, তারা নমনীয়তার পরিচয় দিচ্ছে এবং কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনা এগোচ্ছে।

অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস মিথ্যাচার করছে, আগেই পৌঁছানো সমঝোতাকে অস্বীকার করছে এবং আলোচনায় বাধা সৃষ্টি করছে।

তবে তিনি যোগ করেছেন, ইসরাইল তাদের জিম্মি নাগরিকদের মুক্ত করতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাবে।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার সন্ধ্যায় পুনরায় নিশ্চিত করে বলেছেন, নিরাপত্তা অঞ্চল এবং বাফার জোন প্রতিষ্ঠা করতে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় তার দেশ। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

কাৎজের মন্তব্য এমন এক সময়ে এলো, যখন জিম্মি হস্তান্তর চুক্তি এবং যুদ্ধ বন্ধ রাখার সংবেদনশীল আলোচনা চলছে। এ বক্তব্য গাজায় ইসরাইলি বন্দিদের মুক্তির প্রচেষ্টা সম্পর্কে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগের বিবৃতির বিপরীত।

গাজা-মিশর সীমান্তে ফিলাডেলফি করিডোর পরিদর্শনের সময় কাৎজ সেনা কর্মকর্তাদের বলেছেন, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি তৈরি করার জন্য অসাধারণ কাজ করছেন।

তিনি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলোর দ্বারা ব্যবহৃত টানেল এবং সামরিক অবকাঠামোসহ ভবিষ্যতের হুমকি রোধ করতে ইসরাইলি সেনাবাহিনী গাজার উপর নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ ইসরাইল ও হামাসের

আপডেট সময় ০১:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪