ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাত্র-পাত্রীর সম্পর্কে খোঁজ নিতে ভারতে ভাড়া করা হচ্ছে ‌‌‘ম্যারেজ স্পাই’

আকাশ নিউজ ডেস্ক :

আজকাল বিয়ে-বিচ্ছেদ ও প্রতারণা হরহামেশা ঘটছে। দেখা যায়, অনেকেই বিয়ে করে প্রতারণার শিকার হচ্ছেন। এই প্রতারণা এড়াতে এবার ভারতে পাত্র-পাত্রীর সম্পর্কে খোঁজ নিতে ভাড়া করা হচ্ছে ‘ম্যারেজ স্পাই’! এতে পাত্র বা পাত্রীকে বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে খোঁজ-খবর ও তথ্য যাচাইয়ের সুযোগ থাকছে।

ভারতীয় গণমাধ্যম বলছে- নিউ দিল্লীতে এমনই এক এজেন্সির খোঁজ পাওয়া গেছে। ভাবনা নামের এক নারী বিয়ে করে প্রতারণার শিকার হয়ে তিনি নিজেই এই ম্যারেজ স্পাইয়ের কাজ শুরু করেন। প্রায় ২ দশক আগে তিনি তেজাস ডিটেকটিভ এজেন্সি নামের এই প্রতিষ্ঠান খোলেন। শুনতে অদ্ভুত মনে হলেও অনেকের ক্ষেত্রে কিন্তু সার্ভিসটি কাজে দিয়েছে।

ভাবনা জানান, সাম্প্রতিক সময়ে তার ব্যবসা বেশ ভালো হচ্ছে। তার টিমটি মাসে প্রায় আটটি কেইস তদন্ত করে। গোয়েন্দাগিরি করতে গিয়ে মজার সব অভিজ্ঞতারও মুখোমুখি হয়েছেন ভাবনা। একবার এক হবু বড় দাবি করেছিল যে, তিনি মাসে ৭০ হাজার ৭০০ ডলার আয় করেন। কিন্তু পরে দেখা যায়, বাস্তবে তিনি মূলত ৭ হাজার ৭০ ডলার আয় করেন।

শিলা নামের এক চাকরিজীবী নারী জানান, যখন তার মেয়ে নিজের প্রেমিককে বিয়ে করতে চায় তখন তিনি ভাবনার সাথে যোগাযোগ করেন। শিলা বলেন, আমার ভালো ঘরে বিয়ে হয়নি। আমার মেয়ে যখন তার প্রেমিকার কথা জানালো, তখন আমিও সেটা মেনে নিয়েছিলাম। তবে আমি ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে চেয়েছিলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাত্র-পাত্রীর সম্পর্কে খোঁজ নিতে ভারতে ভাড়া করা হচ্ছে ‌‌‘ম্যারেজ স্পাই’

আপডেট সময় ১০:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪