ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অবকাঠামো পুনর্গঠনে কর্মপরিকল্পনা তুরস্কের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিমানবন্দর, সেতু, সড়ক ও রেলপথ মেরামত ও পুনর্গঠনে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে তুরস্ক। সিরিয়ার নতুন প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে এসব তথ্য জানিয়েছেন তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আবদুলকাদির উরালোগ্লু।

সিরিয়ার পাঁচটি বিমানবন্দর রয়েছে, যার মধ্যে দুটি সম্প্রতি চালু হয়েছে, দামেস্ক এবং আলেপ্পো।

রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বলেন আবদুলকাদির জানান, সিরিয়ার পাঁচটি বিমানবন্দর রয়েছে, যার মধ্যে দামেস্ক এবং আলেপ্পোর দুটি সম্প্রতি চালু হয়েছে। এই বিমানবন্দরগুলোর উল্লেখযোগ্য উন্নতি প্রয়োজন।

দামেস্ক বিমানবন্দর গত বছর আনুমানিক ১ লাখের বেশি ফ্লাইট পরিচালনা করেছে, যখন আলেপ্পো ৫০ থেকে ৬০ হাজার এর মধ্যে ফ্লাইট পরিচালনা করেছে।

তুর্কি মন্ত্রী বলেন, একটি তুর্কি দল বিমানবন্দরগুলো পরীক্ষা করেছে এবং তারা জানিয়েছে সেখানে কোনও রাডার সিস্টেম নেই।

তিনি আরো বলেন, একটি এয়ার রাডার অ্যাপ্লিকেশন রয়েছে যা আমরা আমাদের মোবাইল ফোনে ব্যবহার করি। কল্পনা করুন, তারা সেই মোবাইল ফোন অ্যাপ্লিকেশন থেকে এটি পরিচালনা করার চেষ্টা করছে।

তিনি ব্যাখ্যা করে বলেন, ৯০ দশকের কম্পিউটারগুলো এখনও এই বিমানবন্দরগুলিতে ব্যবহার করা হয়। সেখানে কোনও সঠিক এক্স-রে ডিভাইস, ডিটেক্টর বা অন্য কিছু নেই।

তুর্কি মন্ত্রী বলেছেন, রানওয়ে ব্যাপকভাবে পুরোনো আমলের। বাশার আল-আসাদের পতনের পর দামেস্ক এবং আলেপ্পোর প্রথম ফ্লাইটটি সম্পূর্ণরূপে পাইলটদের উদ্যোগে ছিল। ওই ফ্লাইটে কোনও সিস্টেম কার্যকর ছিল না। এখান থেকে পরিস্থিতির উন্নতি ঘটাতে আমরা একটি কর্মপরিকল্পনা পেশ করেছি।

মন্ত্রী বলেন, তুর্কি প্রথম পর্যায়ে দামেস্ক বিমানবন্দর পুনরুজ্জীবিত করার জন্য ব্যবস্থা নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অবকাঠামো পুনর্গঠনে কর্মপরিকল্পনা তুরস্কের

আপডেট সময় ১২:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪