ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

বাবা হতে চান সালমান খান

আকাশ বিনোদন ডেস্ক:

তাকে বলা হয় বলিউডের এলিজেবল ব্যাচেলর। তবে অনুরাগীদের আশা, এক দিন ঠিকই সাত পাকে বাধা পড়বেন সালমান খান। যদিও বিয়ে নিয়ে আর কোনো পরিকল্পনাই নেই তার। একাধিক সাক্ষাৎকারে তা জানিয়েছেন ভাইজান। তবে সালমানের মনের মধ্যে নাকি বাবা হওয়ার বাসনা রয়েছে।

বারবার তার কাছে একই প্রশ্ন আসে, কবে বিয়ে করছেন? এক সাক্ষাতকারে সেই একই প্রশ্নের উত্তরে তিনি জানান, খুব শীঘ্রই তার বিয়ের কোনো পরিকল্পনা নেই। কিন্তু শিশুদের প্রতি রয়েছে তার অগাধ ভালবাসা। তাই বাবা হওয়ার অনুভূতি পেতে চান। তবে এমন কোনো পরিকল্পনা যে নেই, তা-ও জানিয়েছেন।

অন্য এক সাক্ষাতকারে সালমানকে প্রশ্ন করা হয়, তিনি ভবিষ্যতে সারোগেসির মাধ্যমে বাবা হতে চান? অথবা সন্তান দত্তক নিতে চান? ভাইজান উত্তর দিয়েছিলেন, না, এখনও এমন কোনো পরিকল্পনা নেই। যখন হওয়ার হবে।

বোন অর্পিতা খানের সন্তানকেই কি নিজের সন্তানের মতো বড় করতে চান সালমান? তিনি বলেন, আমাদের বাড়িতে শিশুর অভাব নেই। আর আমার বোন নিজেই খুব সুন্দর করে সন্তানকে লালন করছে। বলা ভালো, সে আমাদের সকলকেই বড় করছে।

বর্তমানে সালমান ব্যস্ত তার আসন্ন ছবি ‘সিকন্দার’ নিয়ে। তার পাশাপাশি ‘বিগ বস ১৮’-এর সঞ্চালনাও করছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

বাবা হতে চান সালমান খান

আপডেট সময় ০৭:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪