ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে দেশে নৈরাজ্য সৃষ্টি‌ই আমেরিকার পরিকল্পনা: খামেনি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দেশে দেশে কর্তৃত্ব প্রতিষ্ঠায় স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অথবা নৈরাজ্য ও দাঙ্গা-হাঙ্গামা বাধানোই হল মার্কিন পরিকল্পনা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

রোববার তেহরানে এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন।

খামেনি বলেন, সিরিয়াকে নিয়ে তাদের চক্রান্তে সেখানে দাঙ্গা-হাঙ্গামা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং এখন মার্কিন সরকার, ইহুদিবাদী ইসরাইল ও তার সহযোগী মহলগুলো বিজয়ের অনুভূতি নিয়ে শয়তানের সহযোগীদের মতই অতিরঞ্জন ও কল্পনা-বিলাসের শিকার হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা হামাস ও হিজবুল্লাহকে নির্মূল করার ইসরাইলি চক্রান্তও সফল না হওয়ার কথা তুলে ধরে বলেছেন, এ অঞ্চলের আত্ম-মর্যাদাসম্পন্ন জাতিগুলো মহান আল্লাহর অনুগ্রহে অভিশপ্ত-ঘৃণ্য ইসরাইলি শাসকগোষ্ঠীকে নির্মূল করবে এবং এ অঞ্চলের ভবিষ্যৎ অবস্থাকে আগের চেয়ে উন্নত করবে।

সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগরের শিপিং লেনগুলিতে আক্রমণ চালাচ্ছে। যার পেছনে ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পরিপ্রেক্ষিতে প্রক্সি বাহিনী নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন খামেনি।

তিনি বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্রের কোনো প্রক্সি বাহিনী নেই। ইয়েমেন যুদ্ধ করে কারণ তার বিশ্বাস আছে। হিজবুল্লাহ লড়াই করে কারণ বিশ্বাসের শক্তি তাদের মাঠে টেনে আনে। হামাস জিহাদ করে কারণ তাদের বিশ্বাস তাদের তা করতে বাধ্য করে। আর সে জন্যই তারা তা করে। আমাদের প্রক্সি হিসাবে কাজ করে না।’

খামেনি আরও বলেন, ‘তারা (আমেরিকানরা) বলে চলেছে যে ইসলামিক প্রজাতন্ত্র এই অঞ্চলে তার প্রক্সি বাহিনী হারিয়েছে! এটি আরেকটি ভুল। যদি আমরা পদক্ষেপ নিতে চাই, আমাদের প্রক্সি বাহিনীর প্রয়োজন নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে দেশে নৈরাজ্য সৃষ্টি‌ই আমেরিকার পরিকল্পনা: খামেনি

আপডেট সময় ০৭:২০:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪