ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন পথের খোঁজে শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক :

ঢালিউড ইন্ডাস্ট্রি স্বনামধন্য পরিচালক সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন সুপারস্টার শাকিব খান। তিনি এখন ঢালিউডে কিং খান নামে পরিচিত। এ মুহূর্তে নায়ক শাকিব খান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক তিনি। তার পরবর্তী সিনেমা ‘বরবাদ’র ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়। এ ছবির বিষয়ে শাকিব খান বলেন, ‘আমরা সবাই শিল্পী, আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করি ভালো কাজ করার। আমার তো সবসময় মনে হয়, আমার দায়িত্বটা সবসময় বেশি।

এ সময়ের আলোচিত কিং খান বলেন, বিশ্ব জয় করেছে শাহরুখ খান, তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে চলেছে। এটাই সিস্টেম, এটাই আসলে হয়। আন্তর্জাতিক একটা পজিশন তৈরি করতে পারি, সেই পথে হাঁটবে পরবর্তী প্রজন্ম।

এ অভিনেতা বলেন, আমার কাছে মনে হয় যে, আমাকে না হেরে জিততে হবে। নতুন কোনো পথ বের করতে হবে, যে পথে চলবে আমার পেছনের সবাই। যেই পথে চলবে সিয়াম।

তিনি বলেন, আজকে যেই ছেলেটা ইন্ডাস্ট্রিতে নতুন এসেছে, যেই মেয়েটা নতুন এসেছে। তার পথচলাটাকে আমি আরও সহজ করে দিতে চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন পথের খোঁজে শাকিব খান

আপডেট সময় ০৮:৩৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪