ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন সমালোচনাকে বেপরোয়া আচরণ বলছেন কিম

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

অনেকদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দাবি করে আসছিল, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সৈন্য সরবরাহ করছে উত্তর কোরিয়া। সোমবার এ ব্যাপারে ওয়াশিংটন এক বিবৃতি প্রকাশ করেছে। যার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন নেতৃত্বাধীন এই সমালোচনাকে তারা বেপরোয়া আচরণ বলে দাবি করেছে।

সোমবার রাশিয়ার সমর্থনে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সম্পৃক্ততা সংঘাতের বিপজ্জনক সম্প্রসারণের দিকে নিয়ে যাচ্ছে বলে একটি বিবৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে বলা হয়- উত্তর কোরিয়া ইউরোপ এবং ইন্দো-প্যাসিফিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। আর সেই বিবৃতিতে স্বাক্ষর করে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধিরা।

পশ্চিমাদের এমন বিবৃতি ভালোভাবে নেয়নি উত্তর কোরিয়া। এ ব্যাপারে বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের এই বিবৃতিকে ‘বেপরোয়া উস্কানি’ বলছে তারা।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এক বিবৃতিতে বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন ১০ টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মস্কোর সাথে পিয়ংইয়ংয়ের ‘স্বাভাবিক সহযোগিতামূলক’ সম্পর্ককে বিকৃত ও অপবাদ দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা উ. কোরিয়াকে অবিলম্বে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের যুদ্ধের জন্য সব ধরনের সহায়তা বন্ধ করার আহ্বান জানাচ্ছি, যার মধ্যে তার সৈন্য প্রত্যাহারও রয়েছে।’

ওয়াশিংটনের এমন বিবৃতির পর পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে বলেছে, ‘এটি গুরুতর উদ্বেগ ও প্রতিবাদ। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ভাসাল বাহিনীর বেপরোয়া উস্কানিকে কঠোর ভাষায় নিন্দা ও প্রত্যাখ্যান করছি। শত্রু শক্তির এই প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় যে পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে বর্ধিত সহযোগিতা কার্যকরভাবে ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের প্রভাব বিস্তারকে রোধ করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন সমালোচনাকে বেপরোয়া আচরণ বলছেন কিম

আপডেট সময় ০৫:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪