ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে : ড. মুহাম্মদ ইউনূস

আকাশ জাতীয় ডেস্ক :

মালয়েশিয়ার মন্ত্রী ড. জামব্রি আবদুল কাদিরের সঙ্গে মতবিনিময়কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে গত কয়েক মাসে ৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

একইসঙ্গে তিনি রাখাইনের বাস্তুচ্যুত মানুষদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি সেফ জোনের পক্ষে মত দিয়েছেন।

মিশরের কায়রোতে মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন ড. জামব্রি আবদুল কাদিরের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। ডি-৮ সম্মেলনে যোগ দিতে ড. ইউনূস এখন কায়রোতে অবস্থান করছেন।

তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে ছিল মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষায় সম্পর্ক বৃদ্ধি, রোহিঙ্গা সংকট ও আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের মতো বিষয়াবলী।

ড. জামব্রি আবদুল কাদির বলেন, রোহিঙ্গা মানবিক সংকটসহ এসব বিষয়ে কুয়ালালামপুর বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

প্রধান উপদেষ্টাকে কাদির বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে তাকিয়ে আছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে : ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ১১:৩৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪