ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিগত তিন নির্বাচনে জনগণ ঠিকমতো ভোট দিতে পারেনি

আকাশ জাতীয় ডেস্ক :

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে, অথবা নতুন কাউকে যুক্ত করা হবে। তবে এই মুহূর্তে এ বিষয়ে বর্তমান সরকার হাত দেবে না।’

বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এসব কথা বলেন।

এম সাখাওয়াত বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের নিয়মে আছে তিন মাসের মধ্যে নির্বাচন করা। তবে সে সময় বাধা থাকবে কি-না তা এখনই বলা যাচ্ছে না। তবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আর আদালতের যাওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এখনো নির্বাচনের পরিবশে আসেনি। বিগত তিন নির্বাচনে জনগণ ঠিকমতো ভোট দিতে পারেনি। সেগুলো থেকে আমাদের বের হতে হবে। আদালত থেকে যে রায় এসেছে সেটি দরকার ছিল।’

উপদেষ্টা বলেন, ‘আমরা কোন দলভুক্ত নই। আমাদের নির্বাচন করার কোন ইচ্ছাও নেই। নির্বাচন যদি কেউ করতে চান, তবে ক্ষমতা ছেড়ে করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যত উপদেষ্টা আছেন তারা কোন দলের নয়। সবাই যদি মনে করে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার করবে, তাহলে সেটিও দেখা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট আছে সংস্কার শেষে নির্বাচন করার। তবে সময় হলে সব পরিষ্কার হবে।’

এর আগে, এদিন সকালে তামাবিল স্থলবন্দর পরিদর্শনে গিয়ে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন উপদেষ্টা। এসময় ব্যবসায়ী ও যাত্রীদের নানা সমস্যার কথা শুনেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিগত তিন নির্বাচনে জনগণ ঠিকমতো ভোট দিতে পারেনি

আপডেট সময় ০৭:০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪