ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

ভোলার চরফ্যাশনে মাকসুদা (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযাগ, পারিবারিক কলহের জেরে মাকসুদাকে গলাটিপে হতার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

মঙ্গলবার রাতে হাজারীগঞ্জ চর ফকিরা গ্রামের স্বামী ইউসুফ আলীর বসতঘরে এ ঘটনা ঘটে। পরে শশীভূষণ থানা পুলিশ বুধবার লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ বছর আগে চরফ্যাশনের চর মানিকা চর আইচা গ্রামের মাও. আব্দুল মাজেদের মেয়ে মাকসুদার সঙ্গে হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের দিনমজুর ইউসুফ আলীর বিয়ে হয়। মাকসুদা ইউসুফ দম্পতির মারজান নামে ৪ বছরের শিশু সন্তান রয়েছে।

গত এক সপ্তাহ স্বামীসহ বাবার বাড়িতে বেড়ানোর পর মঙ্গলবার বিকালে স্বামী ইউসুফ আলীর বাড়িতে যান মাকসুদা। বাড়িতে যাওয়ার কয়েক ঘন্টা পর ঘরের আড়ায় মাকসুদার ঝুলন্ত লাশ দেখা যায়।

মাকসুদার বাবা মাও. আব্দুল মাজেদ অভিযোগ করেন- স্বামীর পরিবারে বিভিন্ন সময় তার মেয়েকে মারধর করা হতো। ঘটনার দিন পরিবারের সকলে মিলে গলাটিপে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ইউসুফসহ বাড়ির সব লোক আত্মগোপনে রয়েছেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, নিহতের বাবা মাও. আব্দুল মাজেদ লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আপডেট সময় ০৭:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪