ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দুবাইতে খুন, ৪৪ দিন পর ফিরল ব্যবসায়ী শাওনের লাশ

আকাশ জাতীয় ডেস্ক :

দুবাইতে খুন হওয়ার ৪৪ দিন পর ফিরল ব্যবসায়ী শাওনের লাশ। দেশে লাশ ফেরত আনার পর মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ মহাকালি গ্রামে নেয়া হয়েছে শাওনের লাশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফিরেছে এই ব্যবসায়ীর লাশ। এর আগে ৩ নভেম্বর মধ্যরাতে দুবাইয়ে খুন হন ওই ব্যবসায়ী।

এ দিকে এই ঘটনায় দুবাইয়ের পাশাপাশি মুন্সিগঞ্জেও হত্যা মামলা হয়েছে।

এডভোকেট মাহবুব আলম স্বপন জানান, এ ঘটনায় আদালতের আদেশে মুন্সিগঞ্জ সদর থানায় নিহতের মা শেফালী বেগম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় পার্শ্ববর্তী নৈরপুকুরপাড় গ্রামের শাহ আলমকে প্রধান আসামি করা হয়েছে। ইতিমধ্যে দুবাই পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে।

মুন্সিগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজিব দে জানান, দুবাইয়ে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ বাড়িতে পাঠানো হয়েছে। তবে সদর থানায় এ বিষয়ে কোন মামলা বা লিখিত কোন অভিযোগ তিনি পাননি। হত্যা মামলা হয়েছে বলে তিনি কিছুই জানেন না বলেও জানান।

বাদী পক্ষের আইনজীবী মাহবুব আলম স্বপন জানান, হত্যার সুষ্ঠু বিচারে লড়াই চলছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নামাজের জানাজা শেষে সামাজিক কবরস্থানে শাওনের দাফন সম্পন্ন হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

দুবাইতে খুন, ৪৪ দিন পর ফিরল ব্যবসায়ী শাওনের লাশ

আপডেট সময় ১২:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪