ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক :

ইতালিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুর ডাসার উপজেলার ছাব্বির মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ছাব্বির মোল্লা গত রোববার (২৮ ডিসেম্বর) বিকালে ইতালির রাজধানী রোমে একটি গাড়ি চাপায় গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। আজ রোববার ভোরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত ছাব্বির মোল্লা উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপারা গ্রামের আক্কাশ মোল্লার ছেলে।

রোববার সকালে নিহতের পরিবার এসব তথ্য নিশ্চিত করেছে।

এলাকাবাসী ও নিহতের ভাই জানান, অনেক স্বপ্ন নিয়ে সংসারের হাল ধরার জন্য ছাব্বির মোল্লা কয়েক বছর আগে ইতালিতে পাড়ি জমান। কিন্তু তার সব স্বপ্ন আজ অধরাই থেকে গেল।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, বিষয়টি খুবই বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ০১:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬