ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

বিএনপি নেতার বাড়ির দেয়ালে ‘জয় বাংলা’ লিখে ভিডিও পোস্ট

আকাশ জাতীয় ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ-সদস্য হারুনুর রশিদের বাড়ির সামনের একটি দেয়ালে রাতের অন্ধকারে ‘জয় বাংলা’ লেখার অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মুন্সি নজরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে তার এক সহযোগী জয়বাংলা লেখার সময় সুজন সে ভিডিও ধারণ করেন এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। পরে রোববার রাতেই পাঠানপাড়া এলাকা থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিজয় র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বিষয়টি নিশ্চিত করেন বিএনপি সাবেক এমপি হারুনুর রশিদ।

তিনি বলেন, গতকাল রাতে (রোববার) আমার বাড়ির সামনে জয় বাংলা লিখে গেছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা। পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধন্যবাদ জানাই পুলিশকে।

তবে সদর থানার ওসি রইস উদ্দিন ‘জয় বাংলা’ লেখার অভিযোগে সুজনকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে জানান, তার নামে বিস্ফোরকসহ কয়েকটি মামলা চলমান রয়েছে। সেসব মামলার মধ্যে একটি বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

বিএনপি নেতার বাড়ির দেয়ালে ‘জয় বাংলা’ লিখে ভিডিও পোস্ট

আপডেট সময় ০৯:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪