ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

‘সম্পর্ক না থাকলেও, স্মৃতি থেকেই যায়’

আকাশ বিনোদন ডেস্ক :

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের ‘প্রেম’ নিয়ে সমালোচনার কোনো অন্ত নেই। অভিনেত্রীর ৪৪ বছরের জন্মদিনে সব অতীত ভুলে নস্টালজিয়ায় ভাসলেন পরমব্রত চট্টোপাধ্যায়।

কদিন আগে জিতের জন্মদিনে ভালোবাসা উজাড় করে দিতে দেখা গিয়েছিল স্বস্তিকা মুখোপাধ্যায়কে। যদিও পরে সেই পোস্ট সরিয়ে ফেলেন তিনি। তবে এবার দেখা গেল সাবেক প্রেমিকা স্বস্তিকার জন্মদিন নিয়ে আবেগে ভাসলেন পরমব্রত। তিনি লিখলেন— সম্পর্ক না-থাক, স্মৃতি তো থেকেই যায়। কাজ করে নস্টালজিয়া।’

গত ৩০ নভেম্বর জিতের জন্মদিনের দিন রাত ১২টার পর সাবেককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কথা লেখেন অভিনেত্রী। স্বস্তিকার ফেসবুক পোস্ট ছিল—জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিল/আছে। শুভ জন্মদিন প্রেম! সব যায়, স্মৃতিটুকু রয়ে যায়।’

তিনি আরও লিখেছিলেন—যত বয়স বাড়ছে, তিক্ততা ভুলে ভালোবাসাটুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বাড়ছে। অন্যজনরা মনে রাখছে না, সেটি জরুরি নয়।নিজের মনে রইলেই হলো। মন সব রেখে দেয়। আমিও তাই মনে রেখে দিলাম।

যদিও পরে নিজের সেই পোস্ট সরিয়ে ফেলেছিলেন স্বস্তিকা। তবে তাতে অভিনেত্রীর মনের কথা প্রকাশ্যে আসা থেকে আটকানো যায়নি। ‘মস্তান’ ছবিতে জিতের বিপরীতে প্রথম কাজ ছিল স্বস্তিকার। তখন সদ্য স্বামীর সঙ্গে বিচ্ছেদ। প্রথমে বন্ধুত্ব। তবে ভালোবাসা থাকলেও সংসার বাধা হয়নি। যার কারণ নিয়ে নানা কথা। যদিও দুজনের মধ্যে কেউ-ই সেসব কখনো সামনে আনেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরবতা ভাঙলেন শ্রাবন্তী

‘সম্পর্ক না থাকলেও, স্মৃতি থেকেই যায়’

আপডেট সময় ০৯:৩৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪