ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি ইরানের আহ্বান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এবং সিরিয়ায় চলমান ধ্বংসযজ্ঞ বন্ধে আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার প্রায় সমস্ত প্রতিরক্ষা ও বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল ১৯৭৪ সালের সমঝোতা চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৩৫০ নম্বর ইশতেহার লঙ্ঘন করে সিরিয়ার আরও ভূখণ্ড দখল করেছে। এ অবস্থায় এ অঞ্চলের সব দেশের উচিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাচ্ছে। যেকোনো আগ্রাসন মোকাবেলার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব পালন করার কথা থাকলেও মার্কিন বাধার কারণে এই প্রতিষ্ঠানটি নিষ্ক্রিয় দর্শকে পরিণত হয়েছে।

আব্বাস আরাকচি বলেন, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আরব ও মুসলিম বিশ্ব তথা জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র যারা আইনের শাসন, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক নীতিমালায় বিশ্বাসী তাদের কেউ এ বিষয়ে উদাসীন থাকতে পারে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি ইরানের আহ্বান

আপডেট সময় ০৫:১৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪