ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি রোগী ৯৮ হাজার ছাড়াল

আকাশ জাতীয় ডেস্ক :

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৪১ জন।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৯৮ হাজার ১৮৮ জন হল। আর মৃত্যু হয়েছে ৫৪৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৮৭ জন, ঢাকা বিভাগে ৬১ জন, ময়মনসিংহে ৮ জন, চট্টগ্রামে ২১ জন, খুলনায় ৪৪ জন, রাজশাহীতে আট জন, রংপুর বিভাগে একজন, বরিশাল বিভাগে নয় জন এবং সিলেট বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।

গত একদিনে যাদের মৃত্যু হয়েছে তাদের চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৫ হাজার ৮৬১ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৮২ জন।

তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬৯৬ জন; আর ১ হাজার ৮৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৮ হাজার ৯১৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ২৭১ জন।

ডিসেম্বরের প্রথম ১৩ দিনে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ৭১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন আর মৃত্যু হয়েছে ৫৭ জনের।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি রোগী ৯৮ হাজার ছাড়াল

আপডেট সময় ০৭:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪