ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

১৪ দিনের রিমান্ডে ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুন

আকাশ বিনোদন ডেস্ক :

আল্লু অর্জুনের আলোচিত সিনেমা ‘পুষ্পা ২’ দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক নারী দর্শক। সে ঘটনার জেরে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। খবর বার্তা সংস্থা আইএএনএস-এর।

জানা যায়, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। গুরুতর আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন ওই নারীর সন্তান।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার ওইদিন রেবতীর সঙ্গে ছিল তার ছেলে শ্রীতেজ।

অভিযোগ রয়েছে, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি।

হায়দরাবাদ পুলিশ আগেই জানিয়েছিল, সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮ (১) ধারায় মামলা করা হয়েছে। মৃত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় মামলা করে পুলিশ। তদন্ত শুরু হয়। গোটা ঘটনার নেপথ্যে দায়ী যারা, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন হায়দরাবাদ পুলিশের ডিসি।

পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরেই বিবৃতি দিয়ে পুলিশ দাবি করে, অর্জুন কখন কোথায় ছবির প্রিমিয়ারের জন্য যাবেন, পুলিশকে সে বিষয়ে পর্যাপ্ত তথ্য দেয়নি তার টিম। প্রেক্ষাগৃহের তরফেও পুলিশকে কিছু জানানো হয়নি।

এদিকে আইনি ঝামেলা এড়াতে নিহত নারীর পরিবারকে ২৫ লাখ রুপি সহায়তা প্রদানের ঘোষণা দিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন আল্লু অর্জুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

১৪ দিনের রিমান্ডে ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুন

আপডেট সময় ০৪:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪