ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় হামলা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর, দেশটির সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। সিরিয়া ভূখণ্ডে ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি অবিলম্বে ইসরায়েলকে এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

সিরিয়ায় গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) থেকে শুরু করে বুধবার (১২ ডিসেম্বর) পর্যন্ত ৪৮ ঘণ্টায় পায় ৫ শতাধিক হামলা চালায় ইসরাইল। এছাড়া সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোনে ১৯৭৪ সালের চুক্তি ভেঙে সেনা মোতায়েন করেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।

এসব হামলা এবং সেনা মোতায়েন সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ও ব্যাপক লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স, ইরান, মিশর, তুরস্কসহ অনেক দেশ। এবার ইসরাইলকে সিরিয়া হামলা বন্ধ করতে বলেছেন জাতিসংঘ মহাসচিব।

এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ বলেন, সিরিয়ার বিভিন্ন স্থানে শত শত ইসরায়েলি বিমান হামলার বিষয়ে মহাসচিব উদ্বিগ্ন। সারা দেশে সব ফ্রন্টে সহিংসতা কমানোর জরুরি প্রয়োজনের ওপর জোর দিয়েছেন তিনি।

তিনি ১৯৭৪ সালের চুক্তির বিষয়টি উল্লেখ করে এ চুক্তির সঙ্গে অসঙ্গতিপূর্ণ হবে এমন সব পদক্ষেপের নিন্দা করেন। এ চুক্তি অনুযায়ী সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে বাফার জোন অসামরিক এলাকার সীমানা নির্ধারণ করা হয়েছে।

সিরিয়ার সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালাচ্ছে ইসরায়েল।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, সিরিয়ার নৌবাহিনীর ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী।

উল্লেখ্য, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সিরিয়ার বিমানবাহিনী ৪৮০টি হামলা চালিয়েছে। এর মধ্যে প্রায় ৩৫০টি হামলায় বিমানবিধ্বংসী ব্যাটারি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, ফাইটার জেট, ট্যাঙ্ক এবং দামেস্ক, হোমস, টারতুস, লাতাকিয়া এবং পালমাইরা, পালমাইরাতে অস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া বাকি হামলায় বাকি অস্ত্রের ডিপো, সামরিক কাঠামো, লঞ্চার এবং ফায়ারিং পজিশনকে উদ্দেশ্য করা হয়েছে। এছাড়া সিরিয়ায় দুটি নৌঅবকাঠামোতে হামলা চালায় ইসরায়েল। এ সময় সেখানে ১৫টি নৌযান ছিল। এছাড়া সমুদ্র থেকে সমুদ্রে উৎক্ষেপণকারী বেশকিছু ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় হামলা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ১১:৩৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪