ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

আমি বিয়ের জন্য তৈরি হচ্ছি :বাপ্পী চৌধুরী

আকাশ বিনোদন ডেস্ক :

দীর্ঘসময় পর বড়পর্দায় আসছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে তার সিনেমা ‘ডেঞ্জার জোন’। বেলাল সানি পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে জলিকে।

তবে সিনেমার বাইরেও আরেকটি সুখবর দিয়েছেন এই চিত্রনায়ক। একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে জানিয়েছেন, আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

এ প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেছেন, ‘নিশ্চিত, আগামী বছর বিয়ে করব। পরিবারের পছন্দে বিয়েটা করব। তাদের পরিকল্পনা আছে, বলেছে মার্চ-এপ্রিলে আমাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবে। আমিও বিয়ের জন্য তৈরি হচ্ছি।’

এদিকে বড়পর্দায় দীর্ঘ অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই চিত্রনায়ক বলেছেন, ‘আমি যে ধরনের কাজ করতে চাইছি, সে ধরনের কাজের প্রস্তাব পাচ্ছি না। তাই অপেক্ষা করছি। পরিকল্পনা চলছে। আমার আসলে থ্রিলার ধাঁচের ছবিতে আগ্রহ বেশি।’

মনমতো সিনেমার স্ক্রিপ্ট না পেয়ে আপাতত ব্যবসায় মনযোগী হয়েছেন বাপ্পী চৌধুরী। ব্যবসা প্রসঙ্গে তার ভাষ্য, ‘ব্যবসায়ী বলতে গেলে, নিজেকে নতুনভাবে তৈরির সময় দিচ্ছি। আমার বাবা আর বড় ভাইকেও সময় দিচ্ছি। আমাদের সুতা ও তুলার ব্যবসা। ওখানে নয়টা-পাঁচটা সময় দিতে হচ্ছে। ছয় মাস ধরে আমার এই রুটিন চলছে। আমিও বেশ উপভোগ করছি। আমার মনে হয়, যেকোনো সন্তানের একটা সময় বাবার হাত ধরা উচিত। আমিও তা–ই করেছি। তিনিও চাইছিলেন, অভিনয়ের পাশাপাশি ব্যবসা করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

আমি বিয়ের জন্য তৈরি হচ্ছি :বাপ্পী চৌধুরী

আপডেট সময় ০৫:৫৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪