ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিজয় দিবসে বিএনপির কনসার্টে গাইবেন জেমস-জেফাররা

আকাশ বিনোদন ডেস্ক :

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সর্বজনীন কনসার্ট’ আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এতে পারফর্ম করার কথা রয়েছে দেশবরেণ্য সব সংগীতশিল্পী ও ব্যান্ডের।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত তথ্য জানিয়েছেন সর্বজনীন কনসার্টের আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’র আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ‘গত ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে লালন করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘দিল্লির আনুগত্য করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই এই উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম।’

জানা গেছে, কনসার্টে একক গান পরিবেশন করবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।

এছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসেরও পারফর্ম করার কথা রয়েছে।

১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে এই কনসার্ট শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

বিজয় দিবসে বিএনপির কনসার্টে গাইবেন জেমস-জেফাররা

আপডেট সময় ০৫:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪