ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নাটোরে শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে সৎ মা আটক, শোকে বাবার বিষপান

আকাশ জাতীয় ডেস্ক :

নাটোরের সিংড়ায় মোছা. হাওয়া খাতুন (৮) নামে এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সৎ মা মোছা. নুপুর বেগমকে আটক করেছে। এ ঘটনায় শোকে শিশুটির বাবা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাওয়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামের মো. হাফিজুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামে হাফিজুল ইসলাম পুকুর পাহারা দেওয়ার কাজ করেন। সেই পুকুরের পাড়েই স্ত্রী ও মেয়েকে নিয়ে একটি ঘরে তিনি বসবাস করতেন। সোমবার সকালে সৎ মা নুপুর বেগম তার সতীনের আট বছরের মেয়ে হাওয়া খাতুনকে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পুকুরের পানিতে ফেলে দেন।

এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হলে একপর্যায়ে স্বামী মো. হাফিজুল ইসলাম বিষপান করেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর স্থানীয় লোকজন বিষয়টি জানার পর পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা নুপুর বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার সৎ মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নাটোরে শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে সৎ মা আটক, শোকে বাবার বিষপান

আপডেট সময় ১০:১৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪