ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন

আকাশ জাতীয় ডেস্ক :

চট্টগ্রামে পরকীয়ার সন্দেহে নাসিমা আক্তারকে হত্যা করেছে তার স্বামী নাসির উদ্দিন (৪৮)। রোববার গভীর রাতে আনোয়ারা উপজেলার বারশত এলাকা থেকে পতেঙ্গা থানা পুলিশ ঘাতক নাসিরকে গ্রেফতার করে।

নাসির উদ্দিন উপজেলার বারশত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তোতারপাড়া এলাকার বাসিন্দা। এর আগে রোববার গভীর রাতে নগরীর পতেঙ্গার বিজয়নগর এলাকার একটি বাসা থেকে নাসিরের স্ত্রী নাসিমা আক্তারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছিল পুলিশ।

পুলিশ জানায়, নিজ বাসা থেকে নাসিমা আক্তারের অর্ধগলিত লাশ উদ্ধারের পর পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত হয় স্বামী নাসিরই স্ত্রীর ঘাতক। এরপর থেকে পুলিশ তাকে গ্রেফতারে অভিযানে নামে। রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাসিরের দ্বিতীয় স্ত্রী নাসিমা। নাসিরের আগের স্ত্রীর ঘরে তিনটি সন্তান রয়েছে। বছর দুয়েক আগে তিনি নাসিমাকে বিয়ে করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির পুলিশকে জানিয়েছেন, নাসিমার সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এছাড়া নাসিরের বিরুদ্ধে নগরীর বন্দর থানায় ডাকাতি ও আনোয়ারা থানায় মাদক মামলা আছে। নাসির মাদকাসক্ত ছিল। বেশির ভাগ সময় স্ত্রীর টাকায় মাদক সেবন করতেন তিনি।

গত ২ ডিসেম্বর রাতে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে নাসির তার স্ত্রী নাসিমার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়। এরপর ঘরে তালা মেরে পালিয়ে যান তিনি।

ডিসি (বন্দর) কবির আহম্মদ জানান, স্ত্রীকে খুনের অভিযোগে নাসির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাসাটি ছিল খুব নির্জন এলাকায়। ওখানে মানুষের যাতায়াত কম। তাই কেউ বুঝতে পারেনি। লাশ উদ্ধারের পর আমরা তার স্বামীকে খুঁজছিলাম। পরে গোপন সূত্রের ভিত্তিতে নাসিরকে তার বাড়ি আনোয়ারা থেকে গ্রেফতার করে আদালতে চালান দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন

আপডেট সময় ০৯:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪