ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ার রাজধানীতে কারফিউ ঘোষণা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার রাজধানী দামেস্কে কারফিউ জারি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। স্থানীয় সময় বিকাল চারটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে কারফিউ। খবর আল-জাজিরার।

দেশটির দুই যুগের স্বৈরশাসক বাশার আল আসাদকে হটিয়ে ক্ষমতা দখলে নিয়েছে এই বিদ্রোহী গোষ্ঠী। এর মাধ্যমে দেশটিতে বাথ পার্টির পাঁচ দশকের শাসনকালের অবসান হলো।

আসাদের দেশত্যাগের খবর শুনে রাস্তায় নেমে এসেছেন সাধারণ জনতা। বিজয়োল্লাসে ফেলে পড়েছেন মানুষ। এ অবস্থায় চুরি ও রাহাজানির ঘটনা বৃদ্ধির শঙ্কায় এ কারফিউ জারি করল বিদ্রোহীরা।

এদিকে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলে খবর এসেছে। সিরিয়ার জ্যেষ্ঠ দুজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, আসাদ একটি উড়োজাহাজে চড়ে গেছেন। তবে তার গন্তব্য জানা যায়নি।

এ বিষয়ে লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেটায় বাশার আল-আসাদ থাকতে পারেন। ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ার রাজধানীতে কারফিউ ঘোষণা

আপডেট সময় ০৭:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪