ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে কাতিউশা রকেট হামলার ঘটনা ঘটেছ।

ইরাকি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়।

ইরাকের কুর্দিস্তান অঞ্চল ভিত্তিক রুদাও মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে কথা বলা ওপর একটি ইরাকি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।

তবে হামলায় ক্ষয়ক্ষতি এবং কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি-

নিষিদ্ধ ঘোষিত দায়েশ বা আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মার্কিন বাহিনী ইরাকে অবস্থান করছে।

ইরাকি সরকারের মুখপাত্র বাসিম আল-আওয়াদি আগেই জানিয়েছিলেন যে, এই জোটের মিশন শেষ করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তিনি বলেন, উচ্চ পর্যায়ের ইরাকি কমিটির বৈঠকের ভিত্তিতে এই চুক্তি করা হয়েছে, যা রাজনৈতিক চাপ বা শর্ত ছাড়াই সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।

চুক্তির ধাপসমূহ-

প্রথম ধাপে বিদেশি বাহিনী প্রত্যাহার আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে। আর দ্বিতীয় ধাপ ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে।

প্রেক্ষাপট-

২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহানদিস নিহত হওয়ার পর থেকে ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি জন-অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তারা দুজনেই দায়েশ বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

আপডেট সময় ০৬:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪