ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জবি ছাড়লেও গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে ২৩ বিশ্ববিদ্যালয়

আকাশ জাতীয় ডেস্ক :

চার বছর পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এরপর বাকি ২৩ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থাকবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে গুচ্ছে থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছে ২৩ বিশ্ববিদ্যালয়।

শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

যবিপ্রবি উপাচার্য বলেন, এবার আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছি। সম্প্রতি একটি সভায় প্রাথমিক আলোচনা হয়েছে। শিগগির আরেকটি সভা করে করে সবকিছু চূড়ান্ত করা হবে। আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করতে চাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের না থাকা প্রসঙ্গে অধ্যাপক আব্দুল মজিদ বলেন, তারা না থাকলে বাকি ২৩টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। প্রকৌশল ও কৃষি গুচ্ছ থাকলে তাদের সঙ্গে সমন্বয় করে হবে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষা। এবার সময় কমানোর পাশাপাশি সেশনজট যাতে না হয়, সে চেষ্টা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জবি ছাড়লেও গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে ২৩ বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ০১:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪