ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহের আশঙ্কা রয়েছে : জ্বালানি উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‌‘যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে।’

আজ শুক্রবার সকালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনের আলোচনায় তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্নফুলি টানেলে তা দেখা হয়নি। এজন্যই এসব প্রকল্প থেকে রাজস্ব আয়ের চেয়ে খরচ বেশি হচ্ছে, যা অপচয়।

ফাওজুল কবির খান বলেন, ‘আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে। কারণ, সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিলেন।’

সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না জানিয়ে তিনি আরো বলেন, বিদেশি ও অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। তাই বিদেশিদের শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহের আশঙ্কা রয়েছে : জ্বালানি উপদেষ্টা

আপডেট সময় ০৮:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪