ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে ইরানে হামলার নিন্দা জামায়াত আমিরের বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান: মঈন খান উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো: এটিএম আজহার রুমমেটের দেহ ৭ টুকরো করে পাঁচ জায়গায় ফেলে আসেন শাহীন: পুলিশ সাধারণ মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সবসময় সজাগ থাকব : মির্জা ফখরুল ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাণভয়ে বাড়ি ফিরতে পারছে না সন্তানরা- বলেই কেঁদে উঠলেন বৃদ্ধা

আকাশ জাতীয় ডেস্ক :

স্বামীর ভিটেতে সন্তানদের বেআইনিভাবে উচ্ছেদ করতে চায় প্রভাবশালী একটি মহল। বিষয়টি নিয়ে আদালতে মামলা করার পর থেকে ভয়ভীতি দেখাচ্ছে। এরপর থেকে বাড়িতে ফিরতে পারছে না আমার সন্তান। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

বুধবার দুপুরে গাজীপুর রাজেন্দ্রপুর এলাকায় সংবাদ সম্মেলনে এসব বলেন বানেছা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা।

বানেছা খাতুন বলেন, আমি সাবেক মহিলা ইউপি সদস্য ছিলাম। গাজীপুর সদরের শিশিরচালা আমার স্বামীর ভিটায় সন্তানরা বসবাস করে। তবে এলাকায় হারেস আলী এবং ইসলাম উদ্দিন ক্ষমতা দেখিয়ে আমাদের বসতবাড়ি ও দোকান এবং জমি হতে বেআইনিভাবে উচ্ছেদ করার চেষ্টা করে। এ ঘটনায় আমার ছেলে আশাফুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ১ম আদালতে নিষেধাজ্ঞা মামলা দায়ের করলে হারেস আলী এবং ইসলাম উদ্দিনসহ তাদের সাঙ্গোপাঙ্গদের নিয়ে আমার ছেলের বসতবাড়ির আশপাশে লাঠিসোটা নিয়ে মহড়া দেয়। আমার ছেলে প্রাণভয়ে তার বসতবাড়িতে যেতে পারছে না।

তিনি আরও বলেন, ইসলাম উদ্দিন নামধারী বিএনপি ও বহুরূপী লোক। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে জোরপূর্বক এলাকার বিভিন্ন ব্যক্তির জমি জবরদখল করাসহ চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। হারেস আলী আওয়ামী লীগ নেতা ও তাদের সন্ত্রাসী গ্রুপ নিয়ে আমার ও আমার পরিবারের জীবননাশের হুমকিসহ বাড়িঘর জবরদখলে পাঁয়তারা করছে। আমি ও আমার পরিবার বাঁচার জন্য সহযোগিতা চাই।

ওই এলাকার বাসিন্দা আরেক ভুক্তভোগী ওহাব আলী বলেন, তারা অনেক শক্তিশালী একটি চক্র। এলাকার জমি দখল করা তাদের কাজ। ইসলাম উদ্দিন, হারেজ আলীসহ তাদের গ্রুপ সুযোগ পেলেই দুর্বল মানুষদের বাড়িঘর দখল করে। আমরা তাদের বিচার চাই।

এ বিষয়ে ইসলাম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রাণভয়ে বাড়ি ফিরতে পারছে না সন্তানরা- বলেই কেঁদে উঠলেন বৃদ্ধা

আপডেট সময় ০৭:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪