ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দুই ম্যাচ নিষিদ্ধ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর

আকাশ স্পোর্টস ডেস্ক :

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকরব আলী।
পঞ্চম রাউন্ডে বরিশাল বিভাগের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ ও নিয়ম ভঙ্গ করে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন রংপুরের অধিনায়ক আকবর।

এনসিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ম্যাচ রেফারি তাকে (আকবর) দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়, ফলে এবারের আসরে তাকে আর দেখা যাবে না।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে পঞ্চম রাউন্ডের ম্যাচে বরিশালের বিপক্ষে রংপুরের ম্যাচে ঘটনাটি ঘটেছে। ম্যাচটিতে দুইবার আচরণবিধি ভঙ্গ করেন রংপুরের অধিনায়ক আকবর। প্রথমবার ফিল্ডিংরত অবস্থায় আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। পরে ব্যাটিংয়ের সময়ও আউট হয়ে ক্ষিপ্ত ভঙ্গিতে ব্যাট ছুঁড়ে একটি চেয়ার ভেঙে ফেলেন তিনি। এর মাধ্যমে তিনি আচরণবিধির লেভেল-২ ভঙ্গ করেছেন।

জাতীয় লিগের এই ম্যাচটিতে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান ও সোহরাব হোসেন। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন অভিজ্ঞ আখতার আহমেদ। তারাই ম্যাচ রিপোর্টে এ তথ্য উল্লেখ করেছেন। এই নিষেধাজ্ঞার কারণে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ষষ্ঠ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে এবং পরবর্তীতে খুলনার বিপক্ষেও খেলতে পারবেন না আকবর আলী। যেহেতু জাতীয় লিগের বাকি আরও দুটি রাউন্ড। ওই হিসেবে সাবেক যুব অধিনায়কের চলতি মৌসুম শেষ হয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

দুই ম্যাচ নিষিদ্ধ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর

আপডেট সময় ১১:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪