ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পিরোজপুরে ঘরে ঢুকে রাজমিস্ত্রির স্ত্রীকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক :

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামী বাড়ি না থাকায় ঘরে ঢুকে রাজমিস্ত্রির স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ অভিযোগে স্বামীর বন্ধু সজিব চাপরাশীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সজিব চাপরাশী (২৭) উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের আ. কুদ্দুস চাপরাশীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের ওই গৃহবধূর স্বামীর সঙ্গে সজিব চাপরাশী রাজমিস্ত্রির কাজ করেন। সেই সুবাদে সজিব তাদের বসতবাড়িতে আসা-যাওয়া করতেন এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বুধবার সকালে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক সজিব চাপরাশী পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারী বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয় এবং আসামিকে আদালতে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

পিরোজপুরে ঘরে ঢুকে রাজমিস্ত্রির স্ত্রীকে ধর্ষণ

আপডেট সময় ০৮:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪