ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এ আর রহমান ও সায়রা বানুর বিবাহ বিচ্ছেদ

আকাশ বিনোদন ডেস্ক :

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটাতে চলেছেন। সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সায়রা বানু ও তার স্বামী প্রখ্যাত সংগীত পরিচালক আল্লারাখা রাহমানের (এ আর রাহমান) পক্ষ থেকে বন্দনা শাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস এই বিবৃতি প্রদান করছে। দাম্পত্য জীবনের দীর্ঘ সময় পর, তারা আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাদের সম্পর্কের মধ্যে সৃষ্ট মানসিক চাপের ফলাফল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব এবং সমস্যাগুলো এমন পর্যায়ে পৌঁছেছে, যা বর্তমানে উভয় পক্ষই সমাধান করতে সক্ষম নন।’

সায়রা বানু ও এ আর রাহমান তাদের এই সিদ্ধান্তকে অত্যন্ত যন্ত্রণাদায়ক হিসেবে অভিহিত করেছেন। তারা সবার কাছে সমর্থন চেয়েছেন, এই খারাপ সময়ে নিন্দা না রটিয়ে পাশে থাকার জন্য।

উল্লেখ্য, ১৯৯৫ সালে এ আর রাহমান ও সায়রা বানুর বিবাহ হয়। তাদের তিন সন্তান-খাদিজা, রাহিমা ও আমিন। তাদের বড় মেয়ে খাদিজা ২০২২ সালে বিয়ে করেছেন।

এদিকে এ আর রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামে রাহমান পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

এ আর রহমান ও সায়রা বানুর বিবাহ বিচ্ছেদ

আপডেট সময় ০৭:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪